গোদাগাড়ীতে এসআরবি-৫-এর অভিযানে ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার

মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিনিধি রাজশাহী :

রাজশাহীর গোদাগাড়ীতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৫ (এসআরবি-৫), রাজশাহী-এর অভিযানে ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে উপজেলার কাকুতিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-৫-এর বিশেষ প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫-এর রাজশাহী অপারেশন দল জানতে পারে, গোদাগাড়ী থানাধীন কাকুতিপাড়া গ্রামের মাটির রাস্তার পূর্ব পাশে সরকারি খাসজমির ওপর প্লাস্টিকের তৈরি একটি বাজারের ব্যাগে অবৈধ মাদকদ্রব্য রাখা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫-এর অভিযানিক দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এ সময় টর্চ ও সার্চ লাইটের আলোতে প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে দুটি লাল রঙের শপিং ব্যাগ পাওয়া যায়।

এর মধ্যে একটি শপিং ব্যাগে সাদা ধূসর রঙের হেরোইনসদৃশ পাউডার পাওয়া যায়। যার ওজন ৫২৮ গ্রাম। অপর শপিং ব্যাগে ছোট ছোট ছয়টি সাদা পলিপ্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটের ওজন ১০৭ দশমিক ৫ গ্রাম করে। ছয়টি প্যাকেটের মোট ওজন ৬৪৫ গ্রাম।

এসআরবি-৫ জানায়, উদ্ধার করা হেরোইনসদৃশ পাউডারের মোট ওজন ১ কেজি ১৭৩ গ্রাম। পরে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।

উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় জিডির মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৫-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারীসহ সার্বিক আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয়।।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed