পুঠিয়ায় শিবু দাসের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান,১ জনের কারাদণ্ড মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি রাজশাহী : রাজশাহীর পুঠিয়া উপজেলায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করেছেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস। বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার খুঁটিপাড়া ও শিলমাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের মূল লক্ষ্য ছিল মাদক বিক্রেতা ও মাদকসেবীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকায় মাদকের বিস্তার রোধ করা। অভিযানকালে মাদক ও অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে খুঁটিপাড়া গ্রামের নাদের আলীকে আটক করা হয়। তিনি ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক নাদের আলীকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। স্থানীয় পর্যায়ে মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে নিয়মিত অভিযান, সচেতনতামূলক কার্যক্রম ও আইনগত ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পুঠিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যুবসমাজ ও সামাজিক শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী মাদক বিক্রেতা, মাদকসেবী এবং অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ লক্ষ্যে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের নেতৃত্বে উপজেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। Post navigation টেকনাফে ১৬ এপিবিএনের বিশেষ যৌথ অভিযান গোদাগাড়ীতে এসআরবি-৫-এর অভিযানে ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার