গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারিকে গ্রেপ্তার র্যাব-৫ মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ মো. মুশফিকুর রহমান (৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে গোদাগাড়ী উপজেলার বিশ্বনাথপুর মোড়ের আমনুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৫-এর সিপিএসসি সূত্রে জানা যায়, র্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্য ছিল, গোদাগাড়ীর বিশ্বনাথপুর মোড় হয়ে এক বা একাধিক মাদক কারবারি হেরোইনের চালান নিয়ে রাজশাহী মহানগরীর দিকে যাচ্ছেন। এর ভিত্তিতে বিশ্বনাথপুর মোড়ের আমনুরা এলাকায় হামিদ ওয়েল্ডিং, থাই ও এসএস দোকানের সামনে অবস্থান নেয় র্যাবের একটি দল। র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মুশফিকুর রহমানকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি হেরোইন পরিবহনের কথা স্বীকার করেন বলে জানিয়েছে র্যাব। এ সময় তার সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি স্বচ্ছ পলিপ্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটটিতে ১০৫ গ্রাম হেরোইন পাওয়া গেলে তা জব্দ করা হয়। গ্রেপ্তার মুশফিকুর রহমানের স্থায়ী ঠিকানা দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার দক্ষিণ জয়দেবপুর (টুলটুলি পাড়া) এলাকায়। এ ঘটনায় পলাতক রয়েছেন মো. তারেক আজীজ (২৩), পিতা মো. এনামুল হক, ঠিকানা—দিয়ার মানিক চক (চর আষাড়িয়াদহ), গোদাগাড়ী, রাজশাহী। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব। র্যাব-৫ জানায়, উদ্ধারকৃত হেরোইনসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে রাজশাহীর গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। Post navigation দুর্গাপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন;| থানা-স্বাস্থ্য কমপ্লেক্স-শিক্ষাপ্রতিষ্ঠান ও ভূমি অফিস পরিদর্শন, শিক্ষার্থীদের মাঝে ছাতা ও টিফিন বক্স বিতরণ নওগাঁয় ১৫০ টেপেন্টাডলসহ নারী গ্রেপ্তার