দুর্গাপুরে ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর দুর্গাপুরে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সাকবর আলী (৫০)কে গ্রেপ্তার করেছে র্যাব-৫। শনিবার (৮ আগস্ট) রাত ১০টা ১০ মিনিটের দিকে দুর্গাপুর উপজেলার তেওরকুড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৫-এর সিপিএসসি, রাজশাহীর একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বলে এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গ্রেপ্তার সাকবর আলী দুর্গাপুর উপজেলার তেওরকুড়ি গ্রামের হযরত আলীর ছেলে। র্যাব জানায়, গত ৫ আগস্ট রাতে দুর্গাপুর থানাধীন এলাকায় এক নারী তার শিশুসন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় সাকবর আলী ওই নারীর ঘরে টিন কেটে প্রবেশ করে তাকে জড়িয়ে ধরে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে ধর্ষণের চেষ্টা করেন বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে। ওই নারী চিৎকার করলে অভিযুক্ত ব্যক্তি তার মুখ চেপে ধরেন। পরে নারীর স্বামী চিৎকার শুনে জেগে উঠলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে দুর্গাপুর থানায় ৫ আগস্ট মামলা করা হয়। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারায় করা হয়েছে। র্যাব-৫ জানায়, মামলা হওয়ার পর থেকেই সাকবর আলী গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাকবর আলীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। Post navigation রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে ব্যারিস্টার পরিবারের বিকল্প নাই মাউশির রাজশাহী অঞ্চলের পরিচালককে সরাতে চক্রান্ত: তৎপর দালাল চক্র