চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে মদ-ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

 মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

চাঁপাইনবাবগঞ্জ জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে পৃথক দুটি অভিযানে বিদেশি মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস-এর দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. আব্দুর রাজ্জাক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করেন।

প্রথম অভিযানে গত ৩ আগস্ট ২০২৬ রাত ৮টা ৫৫ মিনিটে সদর মডেল থানাধীন নবাবগঞ্জ পৌরসভার টোল প্লাজার পাশে শিল্পকলা একাডেমির গেটের সামনে অভিযান চালিয়ে ৪ বোতল ROYAL STAG বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় দুর্জয় মন্ডল (২০) ও হৃদয় মন্ডল (২২) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সরজন বিনপাড়া এলাকায়।

অপরদিকে, ৪ আগস্ট ২০২৬ বিকেল ৪টা ৫৫ মিনিটে দ্বিতীয় অভিযানে সদর উপজেলার মালবাগডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মো. জাকির হোসেন (৪৮)-কে তার নিজ বসতবাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস-এর নেতৃত্বে জেলার সর্বত্র মাদক নির্মূলে নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। মাদক কারবারি ও অপরাধীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে চলবে।

এদিকে জেলা পুলিশের পক্ষ থেকে মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।  

 

প্রতিনিধি নিয়োগ চলছে

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *