নওগাঁর দৃষ্টিনন্দন ঘুকসির বিল নিয়ে কুরুচিপূর্ণ ভিডিও: অশালীন কনটেন্ট ক্রিয়েটর অন্যানার বিরুদ্ধে এলাকাবাসীর তীব্র ক্ষোভ,

 বিশেষ প্রতিনিধি নওগাঁ থেকে :

নওগাঁর ধামইরহাট ও পত্নীতলা উপজেলার সীমান্তবর্তী অঞ্চলের অন্যতম প্রাকৃতিক আকর্ষণ এবং দৃষ্টিনন্দন জলাভূমি ‘ঘুকসির বিল’বর্ষা ও শরৎকালে নতুন করে এই বছর থেকর এই বিলের মনোমুগ্ধকর রূপ দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে অসংখ্য পর্যটক এখানে ভিড় করছেন।

স্থানীয়ভাবে এই পর্যটন কেন্দ্রটিকে আরও আকর্ষণীয় করতে যখন নানামুখী উদ্যোগ নেওয়া হচ্ছে, ঠিক তখনই এই ঐতিহ্যবাহী স্থানটিকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন কনটেন্ট তৈরি ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেতিবাচক মন্তব্য করার অভিযোগ উঠেছে অনন্যা নামের এক অন্যানা নারী কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে। 

এই ঘটনায় স্থানীয় বাসিন্দা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সম্প্রতি উক্ত নারী কনটেন্ট ক্রিয়েটর ঘুকসির বিল এলাকায় এসে একটি অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য ভিডিও ধারণ করেন পরবর্তীতে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত তা স্থানীয়দের নজরে আসে।

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ঐতিহ্যবাহী পর্যটন স্থানটিকে নিয়ে এমন পরিকল্পিত অবমাননাকর ও সস্তা প্রচারণার ভিডিও দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন সাধারণ মানুষ

দর্শনার্থী ও পরিবেশ সচেতন মহলের মতে, একটি সম্ভাবনাময় পর্যটন ও প্রাকৃতিক ঐতিহ্যবাহী স্থানকে সস্তা ভিউ বা প্রচার পাওয়ার আশায় এভাবে অশালীনভাবে উপস্থাপন করা অত্যন্ত নিন্দনীয়।

এর ফলে এলাকার সুনাম ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি পর্যটনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ক্ষুব্ধ এলাকাবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে এবং এলাকার সামাজিক পরিবেশ ও মানহানি রক্ষায় উক্ত বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও দৃষ্টি আকর্ষণ করেছেন।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *