ধামইরহাটে গৃহবধূর মৃত্যু: আত্মহত্যার অভিযোগ, তদন্তে পুলিশ মোহাম্মদ আফজাল ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে গ্যাস দেওয়া বরি খেয়ে রিমু আক্তার (২৩) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) রাতে আলমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিমু আক্তার ওই গ্রামের ওষুধ ব্যবসায়ী সেকেন্দার আলীর স্ত্রী। নিহতের স্বামী সেকেন্দার আলী জানান, সোমবার রাত ৮টার দিকে স্ত্রীর অসুস্থ হওয়ার খবর পেয়ে দোকান থেকে বাড়িতে এসে দেখেন, তিনি খাটে অসুস্থ অবস্থায় পড়ে আছেন। কাছে যেতেই স্ত্রী জানান, তিনি গ্যাসের বরি খেয়েছেন এবং হয়তো আর বাঁচবেন না। একই সঙ্গে তাদের ছোট মেয়ের দেখাশোনা করার কথাও বলেন। পরে তাকে দ্রুত ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের দাবি, নিহতের বাবা-মায়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এ নিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। মঙ্গলবার তাদের বিবাহবিচ্ছেদ হওয়ার কথা ছিল বলে এলাকায় আলোচনা ছিল। সেই বিষয়টি মেনে নিতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারেন বলে ধারণা করছেন প্রতিবেশীরা। তবে বিষয়টির সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। নিহতের মা শিউলী বেগম বলেন, সোমবার বিকেলে মেয়ে ফোন করে তার খোঁজখবর নেয়। কথাবার্তা শেষে ফোন কেটে দেয়। এরপর আর কোনো যোগাযোগ হয়নি। নিহতের বাবা নুর আলম বলেন, আমার মেয়ে একমাত্র সন্তান ছিল। তার একটু রাগ বেশি ছিল। হয়তো মাথা গরম করে এমন সিদ্ধান্ত নিয়েছে। তবে স্ত্রী-সংসারের বিরোধের কারণেই মেয়ের মৃত্যু হয়েছে।এমন অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাঁটি বা বিবাহবিচ্ছেদের বিষয় ছিল না। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, লাশটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। ইউডি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। Post navigation নওগাঁর দৃষ্টিনন্দন ঘুকসির বিল নিয়ে কুরুচিপূর্ণ ভিডিও: অশালীন কনটেন্ট ক্রিয়েটর অন্যানার বিরুদ্ধে এলাকাবাসীর তীব্র ক্ষোভ জনগণের তথ্যেই নওগাঁয় চোলাই মদের কারখানায় পুলিশের অভিযান, ১ হাজার ২০ লিটার মদ ও উপকরণ জব্দ