চারঘাটে ৩৮৪ ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :

রাজশাহীর চারঘাট মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৮৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, শনিবার (২ আগস্ট) রাত ১২টা ২০ মিনিটের দিকে চারঘাট মহিলা ডিগ্রি কলেজের প্রধান ফটকের সামনে বানেশ্বর-চারঘাট সড়কে অভিযান চালিয়ে মো. সেতাব উদ্দিন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি চারঘাট উপজেলার পাটিয়াকান্দি গ্রামের মো. আনারুল ইসলামের ছেলে।

চারঘাট মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. গনি চৌধুরীর নেতৃত্বে পুলিশ সদস্যরা মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই সন্দেহভাজনের একজন পালিয়ে গেলেও সেতাব উদ্দিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে নীল রঙের একটি পলিথিনে রাখা ৩৮৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, অভিযানের সময় মো. আকাশ (৩০) নামে অপর এক মাদক কারবারি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তিনি চারঘাট উপজেলার শিমুলিয়া গ্রামের বাসিন্দা। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক দুই আসামির বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জেলার মাদক নির্মূলে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *