র্যাব-৫, রাজশাহী এবং র্যাব-১, সিপিসি-৩, নারায়ণগঞ্জের যৌথ অভিযানে চাঞ্চল্যকর ফরিদা হত্যা মামলার আরও দুই আসামি গ্রেপ্তার মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর কাটাখালী থানার চাঞ্চল্যকর ফরিদা হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে পৃথক অভিযানে ঢাকা ও গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৫, রাজশাহী এবং র্যাব-১, সিপিসি-৩, নারায়ণগঞ্জের যৌথ আভিযানিক দল। র্যাব-৫, রাজশাহীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ জুলাই) রাত ১০টা ৪০ মিনিটে ঢাকার ভাটারা থানার সোলমাইদ অটোস্ট্যান্ড এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ফরিদা হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়। এরপর বুধবার (২৯ জুলাই) রাত ১টা ৩০ মিনিটে গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার খাঁপাড়া রোড এলাকায় পৃথক অভিযান চালিয়ে একই মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি ও মামলার অন্যতম প্রধান অভিযুক্ত মো. পরশ (২০), পিতা—বাবুল সরকার, বাড়ি রাজশাহী মহানগরীর কাটাখালী থানার হরিয়ান পূর্বপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, গত ২৫ জুলাই দায়ের হওয়া কাটাখালী থানার হত্যা মামলার পর থেকেই দুই আসামি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গ্রেপ্তার এড়ানোর জন্য পলাতক থাকার বিষয়টি স্বীকার করেছেন। এছাড়া হত্যা মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদেও তারা ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব। গ্রেপ্তারকৃত দুই আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হত্যা, সন্ত্রাস, মাদক, অস্ত্র ও অন্যান্য সংঘবদ্ধ অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে। Post navigation র্যাব-৫-এর পৃথক অভিযানে রাজশাহীতে ৫৬ হাজার ৯০০ শলাকা বিদেশি ও দেশীয় সিগারেট উদ্ধার