বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির রাজশাহী শাখার প্রতিনিধি দলের সঙ্গে ডিআইজির সৌজন্য সাক্ষাৎ

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি :

বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি, রাজশাহী শাখার একটি প্রতিনিধি দল রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ২টায় রাজশাহীর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎকালে অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি সমিতির বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সার্বিক কল্যাণ এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় ডিআইজি মো. আশিক সাঈদ উপস্থিত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের খোঁজখবর নেন এবং পুলিশের বিভিন্ন পর্যায়ে তাঁদের দীর্ঘ পেশাগত জীবনের অভিজ্ঞতা ও অবদানের প্রতি শ্রদ্ধা জানান। তিনি অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের কল্যাণে গৃহীত উদ্যোগগুলোর প্রতি ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি, রাজশাহী শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ অবসরপ্রাপ্ত ও কর্মরত পুলিশ কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, অভিজ্ঞতা বিনিময় এবং কল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *