মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি : রাজশাহী জেলার হিসাব শাখার প্রথম অর্ধ-বার্ষিক পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) এবং অতিরিক্ত দায়িত্বে অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) ও অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) খন্দকার মো. শামীম হোসেন। রোববার (১৪ জুন) রাজশাহী জেলা পুলিশ হিসাব শাখা পরিদর্শনকালে তিনি শাখাটির বিভিন্ন কার্যক্রম ও প্রশাসনিক নথিপত্র পর্যালোচনা করেন। এ সময় হিসাব শাখার সংশ্লিষ্ট রেজিস্টার ও আর্থিক ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে অ্যাডিশনাল ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন হিসাব সংক্রান্ত কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সরকারি আর্থিক ব্যবস্থাপনা আরও কার্যকর ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন। এ সময় রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত পরিদর্শনের মাধ্যমে প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমের মানোন্নয়ন এবং সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। রোববার (১৪ জুন) রাজশাহী জেলা পুলিশ হিসাব শাখা পরিদর্শনকালে তিনি শাখাটির বিভিন্ন কার্যক্রম ও প্রশাসনিক নথিপত্র পর্যালোচনা করেন। এ সময় হিসাব শাখার সংশ্লিষ্ট রেজিস্টার ও আর্থিক ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।জ পরিদর্শনকালে অ্যাডিশনাল ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন হিসাব সংক্রান্ত কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সরকারি আর্থিক ব্যবস্থাপনা আরও কার্যকর ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন। এ সময় রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত পরিদর্শনের মাধ্যমে প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমের মানোন্নয়ন এবং সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। Post navigation তানোরে মেডিকেল কলেজ শিক্ষার্থী মাহমুদার পাশে যুবদল নেতা শরিফ মন্সী নারীর ক্ষমতায়ন ও জনসেবার অঙ্গীকার নিয়ে মাঠে- নুসরাত আরা স্মৃতি