মমিনুল ইসলাম মুন স্টাফ রিপোর্টার, দেশবার্তা বিডি ২৪. কম:

রাজশাহীর তানোর উপজেলার কৃষ্ণপুর গ্রামের চা দোকানির মেয়ে ও জামালপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী মাহমুদার উচ্চশিক্ষা অব্যাহত রাখতে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়েছেন উপজেলা যুবদলের সদস্য সচিব শরিফ উদ্দিন মন্সী।

রোববার বিকেলে তিনি শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তার বাবা-মায়ের হাতে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় শরিফ উদ্দিন মন্সী বলেন, মেধাবী এই শিক্ষার্থী যেন অর্থাভাবে তার লেখাপড়া বন্ধ করতে না হয়, সেজন্য মানবিক দায়িত্ববোধ থেকে এ সহযোগিতা করা হয়েছে। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও এমন উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মুর্তজা, পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফার, পাঁচন্দর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য ও বিএনপি নেতা মাইনুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে শনিবার বিকেলে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান শিক্ষার্থীর পরিবারের হাতে ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন। এছাড়াও তানোর উপজেলার মাদারীপুর গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী আহম্মদ হোসেন, আহম্মদ চ্যারিটির পক্ষ থেকে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের একটি মানব কঙ্কাল (স্কেলিটন) প্রদান এবং শিক্ষার্থীর মাসিক শিক্ষাব্যয় বহনের ঘোষণা দেন।

জানা গেছে, কৃষ্ণপুর গ্রামের এক চা বিক্রেতার মেয়ে মাহমুদা চলতি বছর জামালপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পান। তবে পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে তার চিকিৎসাশাস্ত্রের পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত হলে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার পাশে দাঁড়াতে শুরু করেন।

স্থানীয়দের আশা, ধারাবাহিক সহযোগিতা অব্যাহত থাকলে মেধাবী এই শিক্ষার্থী ভবিষ্যতে একজন দক্ষ চিকিৎসক হিসেবে দেশ ও মানুষের সেবা করতে সক্ষম হবেন।

👉[আপডেট খবর পেতে “দেশবার্তা বিডি ২৪. কম” এর সাথেই থাকুন ]

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *