মোহনপুরে র‍্যাবের অভিযানে ৩১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, সহযোগী পলাতক

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর মোহনপুর উপজেলায় অভিযান চালিয়ে ৩১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫। এ সময় তার এক সহযোগী কৌশলে পালিয়ে যায়।

র‍্যাব-৫, রাজশাহী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৭ জুলাই) রাত ৩টা ১০ মিনিটে র‍্যাব-৫-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল মোহনপুর থানাধীন কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে ৩১ কেজি গাঁজাসহ মো. মুকুল ওরফে কালু (৪০)-কে গ্রেপ্তার করা হয়। তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশৈল এলাকার মৃত কিতাব আলীর ছেলে। অভিযানের সময় তার সহযোগী মো. রাজু মিয়া (২০), যিনি ট্রাকচালক, কৌশলে পালিয়ে যান।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মুকুল দীর্ঘদিন ধরে তার সহযোগীর সঙ্গে যোগসাজশে বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে মোহনপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ গাঁজা বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল বলেও তিনি জানান।

র‍্যাব-৫-এর এক কর্মকর্তা বলেন, মাদক নির্মূলে র‍্যাবের গোয়েন্দাভিত্তিক অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক দুই আসামির বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *