তানোর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তসহ দুই পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে 

 

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক :

 রাজশাহীর তানোর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্তসহ দুই পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ-এর সার্বিক দিকনির্দেশনায় এসআই মো. মাসউদ আলীর নেতৃত্বে এসআই মো. হাসমত আলী, এসআই আবু নাঈম, এসআই মো. মামুনুর রশিদ এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন।

 

অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. আনারুল ইসলাম, পিতা- মৃত জবেদ মণ্ডল, গ্রাম- কালিগঞ্জ, থানা- তানোর, জেলা- রাজশাহী এবং অপর পরোয়ানাভুক্ত আসামি মো. স্বপন আলী (৪২), পিতা- মো. শাহজাহান আলী, গ্রাম- সাদিপুর, থানা- তানোর, জেলা- রাজশাহীকে গ্রেপ্তার করা হয়।

তানোর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে আদালতের জারি করা পরোয়ানা কার্যকর করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

 

এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তানোর থানা পুলিশ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের কোনোভাবেই আইনের আওতার বাইরে থাকার সুযোগ নেই। মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনের পাশাপাশি পরোয়ানা তামিলেও আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।”

 

তিনি আরও বলেন, “জনসাধারণের সহযোগিতা পেলে অপরাধ দমন আরও কার্যকর হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তানোর থানা পুলিশ সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।”

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *