তানোর থানার ওসি এস এম মাসুদ পারভেজের নির্দেশনায় থানা পুলিশের অভিযান: ৫০০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেপ্তার

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :

রাজশাহীর তানোরে মাদকের বিরুদ্ধে চলমান ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ এক কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। এ সময় গাঁজা বিক্রির নগদ ২৫ হাজার ৬৮০ টাকা জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ জুলাই ২০২৬) রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে তানোর থানার এসআই মো. মাসউদ আলী-এর নেতৃত্বে এসআই মো. জাহাঙ্গীর আলম, এএসআই মো. আসাদুজ্জামান এবং সঙ্গীয় ফোর্স উপজেলার কামারগাঁ দক্ষিণপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে নিজ বাড়ি থেকে

মো. তোজাম্মেল হক তুজাল (৫৪)-কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত সোহরাব হোসেনের ছেলে এবং উপজেলার কামারগাঁ দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ২৫ হাজার ৬৮০ টাকা উদ্ধার করা হয়।

🌎Visit to get the latest news
http://www.deshbartabd24.com

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, মাদক নির্মূলে তানোর থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তানোর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *