র‍্যাব-৫ ও র‍্যাব-১০ এর যৌথ অভিযানে রাজবাড়ীতে আত্মগোপনে থাকা গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা এলাকা থেকে চাঞ্চল্যকর এক গণধর্ষণ মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. সাইফুল ইসলাম (৪০) কে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‍্যাব-৫, রাজশাহী ও র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর।

মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াকান্দি উপজেলার রামদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাইফুল ইসলাম রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া গ্রামের জয়েন উদ্দিন জানের ছেলে।

র‍্যাব সূত্র জানায়, পুঠিয়া থানার মামলা নং-০৩, তারিখ ৬ জুন ২০২৬; জিআর-৮৯/২০২৬ এর অধীনে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত) এর ৯(৩)/৩০ ধারাসহ দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৩৮০ ও ৪২৭ ধারায় দায়ের হওয়া গণধর্ষণ মামলার প্রধান আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

👉Visit to get the latest news
http://www.deshbartabd24.com

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল ইসলাম মামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব। এছাড়া মামলা দায়েরের পর গ্রেফতার এড়াতে তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি এলাকায় আত্মগোপনে ছিলেন বলেও স্বীকার করেন।

র‍্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠালগ্ন থেকে র‍্যাব দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জঙ্গিবাদ, সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, ধর্ষণ, অপহরণ ও মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে।

গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *