নওগাঁয় এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে পুলিশ সুপারের সঙ্গে নেতাদের মতবিনিময়

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:

নওগাঁ জেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য জুলাই পদযাত্রা ও পথসভা উপলক্ষে জেলা পুলিশের সঙ্গে সৌজন্য মতবিনিময় করেছেন দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

বুধবার সকালে নওগাঁর পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় এনসিপির নেতারা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন।

🌎Visit to get the latest news
http://www.deshbartabd24.com

সাক্ষাৎকালে নেতারা জানান, নওগাঁ জেলায় আয়োজিত জুলাই পদযাত্রা এবং জেলার কয়েকটি উপজেলায় নির্ধারিত পথসভা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে তারা প্রশাসনের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং কর্মসূচিতে অংশগ্রহণকারী সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে। একই সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি।

মতবিনিময় শেষে উভয় পক্ষ আসন্ন কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *