শাসক নয়, সেবক হতে চাই,সরণজাই ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আহসান হাবীব নান্নু সরকারের উন্নয়নের অঙ্গীকার

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর তানোর উপজেলার সরণজাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. আহসান হাবীব নান্নু সরকার ‘শাসক নয়, সেবক হতে চাই’—এই স্লোগানকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় সভা চালিয়ে যাচ্ছেন। তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়ায় সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা শুনছেন এবং নির্বাচিত হলে একটি জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন।

স্থানীয়দের ভাষ্য, মো. আহসান হাবীব নান্নু সরকার দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। ছোটবেলা থেকেই এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো, অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতা করা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশ নেওয়ার কারণে তিনি এলাকায় একজন সৎ, শিক্ষিত ও জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিত। এ কারণে ইউনিয়নের অনেক বাসিন্দাই তার প্রতি আস্থা প্রকাশ করছেন।

প্রচার-প্রচারণার সময় তিনি বলেন, জনপ্রতিনিধি হওয়ার উদ্দেশ্য ক্ষমতা ভোগ নয়, বরং মানুষের সেবা করা। জনগণের প্রত্যাশা পূরণে একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠনই হবে তার প্রধান লক্ষ্য। পাশাপাশি সরণজাই ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি আধুনিক, নিরাপদ এবং উন্নয়নবান্ধব ইউনিয়নে রূপান্তরের জন্য তিনি কাজ করতে চান।

🌎Visit to get the latest news
http://www.deshbartabd24.com

তিনি জানান, নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণার পর তিনি একটি ১০ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন। ওই ইশতেহারে নাগরিক সেবার মানোন্নয়ন, স্বচ্ছভাবে সরকারি সুবিধা বণ্টন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, কৃষকবান্ধব উদ্যোগ, যুবসমাজের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন, পরিবেশ সংরক্ষণ, অবকাঠামো উন্নয়ন এবং ডিজিটাল নাগরিক সেবা নিশ্চিত করার পরিকল্পনা তুলে ধরা হবে বলে তিনি জানান।

মো. আহসান হাবীব নান্নু সরকার বলেন, “আমি বিশ্বাস করি, জনপ্রতিনিধি মানেই জনগণের সেবক। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হলে কোনো ধরনের বৈষম্য ছাড়াই সকল শ্রেণি-পেশার মানুষের জন্য সমানভাবে কাজ করব। ইউনিয়নের প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”

স্থানীয় সচেতন মহলের মতে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের উন্নয়ন পরিকল্পনা ও সেবামূলক অঙ্গীকার ভোটারদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি করছে। সরণজাই ইউনিয়নের বাসিন্দারাও এমন একজন জনপ্রতিনিধি প্রত্যাশা করছেন, যিনি স্বচ্ছতা, জবাবদিহি ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *