চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের ৪ সদস্য গ্রেপ্তার

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : ৫ ই জুলাই ২০২৬ ।

চাঁপাইনবাবগঞ্জে বিশেষ মাদকবিরোধী অভিযানে প্রায় ২ কেজি ৬৯৫ গ্রাম কথিত হেরোইনসহ একই পরিবারের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৫ জুলাই ২০২৬) দুপুর ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ফুলকুড়ি সিএনবি ঘাট গ্রামে চরবাগডাঙ্গা ইউনিয়নের সাবেক সদস্য মো. আব্দুর রহমানের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ওই বাড়িতে অভিযান চালিয়ে মো. আব্দুর রহমান (৫৫), তার স্ত্রী মোছা. মাসিরুন বেগম (৫০), ছেলে মো. শুকুদ্দি (৩৪) ও মো. মাসুদ রানা (১৮)-কে গ্রেপ্তার করা হয়।

অভিযানে তাদের হেফাজত থেকে ২ কেজি ৬৯৫ গ্রাম কথিত হেরোইন, ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১টি বাটন ফোন, ১টি স্বর্ণের আংটি, ৭টি রুপাসহ অন্যান্য ধাতুর আংটি, ১টি ডিজিটাল ওজন মাপার যন্ত্র, ১টি পাসপোর্ট, ১টি ডিভিআর, ১টি হিটিং বাল্ব, ১টি ফয়েল পেপার রোল, হেরোইন শুকানোর ১টি গামলা এবং মাদক বিক্রির ২৪ হাজার ৩২০ টাকা জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া আলামত ঘটনাস্থলে জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *