রাজশাহীর ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে সমর্থন ও দোয়া চাইলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী নুসরাত আরা (স্মৃতি) মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি করপোরেশনের ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মোছা. নুসরাত আরা (স্মৃতি) এলাকাবাসীর কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন। গতকাল শনিবার ৪ই জুলাই ২০২৬ এলাকাবাসীর উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, “আমার বাবা ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মরহুম সাইদুজ্জামান খান (মাতো) যেভাবে মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছেন, আমিও সেই আদর্শ অনুসরণ করে আপনাদের সেবা করতে চাই। আপনাদের কাউকে নিরাশ করব না। সবসময় বিপদ-আপদে আপনাদের পাশে থাকার চেষ্টা করব।” তিনি আরও বলেন, “আগামী দিনের সুন্দর, সুশাসনভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন পেলে জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করব, ইনশাআল্লাহ।” নুসরাত আরা (স্মৃতি) বলেন, নির্বাচিত হলে নারী, শিশু, প্রবীণ ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং জনসেবামূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেবেন। তিনি ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের ভোটার ও এলাকাবাসীর কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন Post navigation দুর্গাপুরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক অভিযান: ইউএনও (ভারপ্রাপ্ত) ও এসিল্যান্ড লাইলা নূর তানজুর নেতৃত্বে ৪ এক্সকাভেটর অকেজো, থানায় মামলা গোদাগাড়ীতে র্যাবের অভিযানে ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার