গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ৩০০ গ্রাম হেরোইন ও ১৫০ গ্রাম হাইড্রোজসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, রাজশাহী।

র‍্যাব-৫-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (৫ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোদাগাড়ী থানার লালবাগ হেলিপ্যাড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ধৃত আসামি আল-আমিনের নির্মাণাধীন বসতবাড়ির সামনে পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তি মো. আল-আমিন (২২)। তিনি গোদাগাড়ী উপজেলার রামনগর হেলিপ্যাড এলাকার বাসিন্দা। তার পিতা নুরুল ইসলাম ও মাতা সানোয়ারা বেগম।

র‍্যাব জানায়, অভিযানে আল-আমিনের কাছ থেকে ৩০০ গ্রাম হেরোইন এবং ১৫০ গ্রাম হাইড্রোজ জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল-আমিন দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে হেরোইন সংগ্রহ করে গোদাগাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন। এছাড়া উদ্ধার করা মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যেই নিজের হেফাজতে রেখেছিলেন বলেও তিনি জানিয়েছেন।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব-৫ জানায়, মাদক, সন্ত্রাস, অস্ত্র, জঙ্গিবাদ ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

 

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *