পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে ধামইরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭ মাদকসেবী গ্রেপ্তার

👉Visit to get the latest news ⏩www.deshbartabd24.com

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক,নওগাঁ :

নওগাঁ জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী

অভিযানে ৭ জন মাদকসেবী ও কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিন্টু রহমান।

পুলিশ জানায়, শনিবার (৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ধামইরহাট থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চকযদু গ্রামের রামজনম রবিদাসের শ্মশানে অভিযান চালায়। এ সময় মাদকসেবনরত অবস্থায় ব্যবহৃত উপকরণসহ ৭ জনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে যাদের পরিচয় জানা গেছে তারা হলেন— মোঃ সোহেল রানা (২৭), মোঃ মিলন ইসলাম (২১), মোঃ মেহেদী হাসান (২৭) এবং মোঃ মিলন ইসলাম (২৭)। বাকি তিনজনের নাম-পরিচয় পুলিশ তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিন্টু রহমান বলেন, “পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদকের বিরুদ্ধে নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

নওগাঁর পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “মাদক সমাজের জন্য একটি মারাত্মক অভিশাপ। মাদক নির্মূলে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে এবং নওগাঁকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।”

পুলিশ জানায়, গ্রেপ্তার ৭ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নওগাঁ জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও আরও জোরালোভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *