পুলিশ সুপারের নির্দেশে ডিবির বিশেষ অভিযানে গ্রেপ্তার ‘ভুয়া ডিবি সুমন’ ছিনতাইয়ের ঘটনায় স্বীকারোক্তি, রয়েছে প্রায় ১০টি মামলা মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক : নওগাঁ জেলা পুলিশের বিশেষ অভিযানে ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভুয়া পরিচয়ে প্রতারণার অভিযোগে কুখ্যাত ‘ভুয়া ডিবি সুমন’কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সাম্প্রতিক একটি ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, বুধবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এক ভুক্তভোগী নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের কাছে অভিযোগ করেন যে, গত ২ জুলাই দুপুরে বলিহার বাজারে নিজের ওষুধের দোকান বন্ধ করে মোটরসাইকেলে দুবলহাটি বাজারের উদ্দেশ্যে রওনা হন তিনি। পথে ইন্টিতলা মোড় অতিক্রম করার পর মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তার গতিরোধ করে মারধর ও ভয়ভীতি দেখিয়ে নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার ভুক্তভোগীকে মামলা দায়েরের পরামর্শ দেন এবং বিষয়টি তদন্তের জন্য জেলা গোয়েন্দা শাখাকে নির্দেশ দেন। একই সঙ্গে দ্রুত অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়। পরে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চক্রের মূলহোতা সুমনকে গ্রেপ্তার করে। (👉Visit to get the latest news http://www.deshbartabd24.com) পুলিশের দাবি, সুমন নিজেকে ‘ডিবি সুমন’ পরিচয়ে এলাকায় পরিচিত করতেন। বিভিন্ন সময় তিনি নিজেকে ভয়ঙ্কর অপরাধী হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত করতেন। ডিবি কার্যালয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন ছিনতাইয়ের ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া সুমনের বিরুদ্ধে দ্রুত বিচার আইন, ডাকাতির প্রস্তুতি, দস্যুতা, মারামারি ও মাদকসহ প্রায় ১০টি মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে নওগাঁ জেলা পুলিশ। Post navigation জনবান্ধব পুলিশিং জোরদারে নির্দেশনা, আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর হতে বললেন রাজশাহীর পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জে ৯২ বোতল এসকাফসহ মাদক কারবারি গ্রেপ্তার