মাদকমুক্ত বদলগাছী গড়তে কমিউনিটি পুলিশিং জোরদারের আহ্বান 👉Visit to get the latest news ⏩www.deshbartabd24.com মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক , নওগাঁ : নওগাঁর বদলগাছী উপজেলাকে মাদকমুক্ত করতে জনসচেতনতা বৃদ্ধি ও পুলিশ-জনতার অংশীদারিত্ব জোরদারের লক্ষ্যে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই ২০২৬) বদলগাছী থানার উদ্যোগে আয়োজিত এ সভায় জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসনের কর্মকর্তা, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ফজলে হুদা। তিনি বলেন, “মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এর ছোবল থেকে তরুণ সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন এবং সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ। তিনি বলেন, “সমাজকে মাদকমুক্ত করতে কমিউনিটি পুলিশিংয়ের কোনো বিকল্প নেই। জনগণের সক্রিয় অংশগ্রহণ, তথ্য প্রদান এবং পুলিশ-জনতার পারস্পরিক আস্থা ও সহযোগিতার মাধ্যমেই মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সচেতন ভূমিকা পালন করতে হবে।” সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম, পুলিশ সুপার, নওগাঁ। তিনি বলেন, “নওগাঁ জেলা পুলিশ মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম আরও জোরদার করা হবে। কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে শক্তিশালী করে জনগণের সম্পৃক্ততা বাড়ানো গেলে মাদক প্রতিরোধে একটি কার্যকর সামাজিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।” এ সময় উপস্থিত ছিলেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব রুহুল আমিন। সভায় মাদকের কুফল, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি, অপরাধ প্রতিরোধে জনগণের ভূমিকা এবং পুলিশ-জনতার পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই মাদকমুক্ত, নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত বদলগাছী গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। Post navigation চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি গ্রেপ্তার দুর্গাপুরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক অভিযান: ইউএনও (ভারপ্রাপ্ত) ও এসিল্যান্ড লাইলা নূর তানজুর নেতৃত্বে ৪ এক্সকাভেটর অকেজো, থানায় মামলা