শতবর্ষী প্রমিলা রাণী বর্মনের জীবনাবসান
সুনামগঞ্জ প্রতিনিধি

বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সভাপতি, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাংবাদিক স্বপন কুমার বর্মনের মাতা, উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা।

বিষয়ক অধিদপ্তর থেকে সম্মাননা প্রাপ্ত প্রমিলা রাণী বর্মন (প্রায় ১০০) বার্ধক্যজনিত কারণে সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৭টা ৭ মিনিটে নিজ বাসভবনে পরলোকগমন করেন।

মৃত্যুকালে তিনি পুত্র-কন্যা, নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন। হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী তাঁর মরদেহ নিজ বাড়িতে কাষ্ঠ সৎকার সম্পন্ন করা হয়েছে।

প্রয়াত প্রমিলা রাণী বর্মন সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে সম্মাননা লাভ করেছিলেন। তাঁর মৃত্যুতে বিশ্বম্ভরপুরের সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনায় সকলের কাছে প্রার্থনা জানানো হয়েছে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *