তাহিরপুরে দুর্গাপূজা নিয়ে মন্দির কমিটির সাথে পুলিশের মতবিনিময় সভা

👨‍💼সুনামগঞ্জ প্রতিনিধি :

সনাতন হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসব মুখর পরিবেশে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষায় সুনামগঞ্জের তাহিরপুরে ৩২টি মন্দির কমিটির সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে থানা প্রাঙ্গণে তাহিরপুর থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক আহমেদ।

ওসি তদন্ত সুশংকর পালের সঞ্চালনায় উপজেলা সদর ইউনিয়ন বিএনপি আহবায়ক সাইদুল কিবরিয়া,সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তোজাম্মিল হক নাসরুম,পূজা উদযাপন ফন্ট আহবায়ক দেবেশ রঞ্জন রায়,সদস্য সচিব রিংকু রায়,রনধির দাশ ধদি,পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গনেশ তালুকদার,পূর্জা উদযাপন পরিষদের সদস্য দেবরাজ পুরকায়স্থ দেবল,সমিরণ রায়,সহ ৩২টি পূজা মন্ডবের সভাপতি ও সম্পাদক সহ সংশ্লিষ্ট কর্মকর্তা,স্থানীয়গন্যমান্য ব্যক্তিগন সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক আহমেদ জানান,আমাদের ৬ টি মোবাইল টিম সার্বক্ষণিক টহলে থাকবে এছাড়াও দুটি পুলিশ ফাঁড়ি সহ থানার সকল সদস্যগন যে কোনো প্রয়োজন ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। পূর্জা উপলক্ষে আমাদের কঠোর নজরদারি বাড়ানোর হয়েছে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *