রাজশাহীর গোদাগাড়ীতে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার, পালিয়ে গেলেন মাদক কারবারিরা

👉Visit to get the latest news ⏩www.deshbartabd24.com

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পদ্মা নদীর চর এলাকা থেকে প্রায় ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‍্যাব-৫।

গোদাগাড়ীতে উদ্ধারকৃত হিরোইন। DBbd24. com

তবে অভিযান চলাকালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা হেরোইন ভর্তি একটি বস্তা ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (২৯ জুন) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসি রাজশাহীর একটি আভিযানিক দল গোদাগাড়ী মডেল থানার ৬ নম্বর মাটিকাটা ইউনিয়নের পিরোজপুর গ্রামের প্রায় ২ কিলোমিটার দূরে পদ্মা নদীর চর এলাকায় অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করা বিপুল পরিমাণ হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে কয়েকজন মাদক কারবারী সেখানে অবস্থান করছিলেন। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তারা একটি বস্তা ফেলে পাশের বিস্তীর্ণ পাটক্ষেতে পালিয়ে যায়।

পরে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বস্তাটি তল্লাশি করে ছয়টি স্বচ্ছ পলিপ্যাকে রাখা মোট ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইন জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৫ জানায়, মাদক, সন্ত্রাস, অস্ত্র ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *