তানোরে ডাচ-বাংলা ব্যাংকের উপ-শাখা উদ্বোধন

👉Visit to get the latest news ⏩www.deshbartabd24.com
তানোর (রাজশাহী) প্রতিনিধি: ২৮ জুন ২০২৬ ।

রাজশাহীর তানোরে ডাচ-বাংলা ব্যাংকের উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ জুন) সকাল সাড়ে ১১ টায় আলাউদ্দিন মার্কেটের দোতলায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।

তানোর ডাচ-বাংলা ব্যাংকের উপ-শাখার ম্যানেজার মুহাম্মদ ফুয়াদ আাদনান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন রাজশাহী ডাচ-বাংলা ব্যাংকের শাখার ব্যবস্থাপক নজরুল ইসলাম।এ সময় বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর ডাচ-বাংলা ব্যাংকের

অ্যাসিস্ট্যান্ট অফিসার সাখাওয়াত হোসেন,তানোর ডাচ-বাংলা ব্যাংকের
জুনিয়র ক্যাশ অফিসার ফারুক হোসেন,আরো উপস্থিত ছিলেন তানোর থানার মোড় আদর্শ বণিক সমিতির সভাপতি সোমসের আলী,তানোর থানার মোড় আদর্শ বণিক সমিতির সেক্রেটারি আফজাল হোসেন,তানোর থানার মোড় আদর্শ বণিক সমিতির ক্যাশিয়ার রাহিম ,দোয়া করেন মাওলানা আজাহার আলী।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ডাচ-বাংলা ব্যাংকের বিভিন্ন পলিসি, সেবা ও বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *