র্যাবের অভিযানে জয়পুরহাটে পরিত্যক্ত একনলা বন্দুক ও কার্তুজ উদ্ধার, র্যাবের মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক : জয়পুরহাট সদর উপজেলার ফকিরপাড়া ভাঙ্গা ঘাটের মোড় এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক, ছয় রাউন্ড শর্টগানের কার্তুজ এবং পাঁচটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫। শনিবার (২৫ জুলাই) ভোর ১টা ১০ মিনিটে র্যাব-৫-এর সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এ অভিযান পরিচালনা করে। পরে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ বিধি মোতাবেক জব্দ করা হয়। র্যাব জানায়, কয়েকদিন ধরে এলাকায় গোয়েন্দা নজরদারি চালানোর ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় একটি একনলা বন্দুক, ছয়টি শর্টগানের কার্তুজ এবং পাঁচটি দেশীয় অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। র্যাব-৫ জানিয়েছে, অবৈধ অস্ত্রের উৎস এবং এর সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্রকে শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম ও অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে মাদক ও অস্ত্র কারবারে জড়িত সিন্ডিকেটের সদস্যদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। Post navigation তানোরে লক্ষ্যমাত্রার আগেই ধান সংগ্রহ সম্পন্ন, অনিয়মের অভিযোগ ‘মিথ্যা’ দাবি কর্মকর্তা ও কৃষকদের অপরাধ দমনে তানোর থানা পুলিশের তৎপরতা অব্যাহত,বিশেষ অভিযানে তানোর থানা পুলিশ কর্তৃক সাজাপ্রাপ্তসহ ৩ আসামি গ্রেফতার