অপরাধ দমনে তানোর থানা পুলিশের তৎপরতা অব্যাহত,বিশেষ অভিযানে তানোর থানা পুলিশ কর্তৃক সাজাপ্রাপ্তসহ ৩ আসামি গ্রেফতার

 

 মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি :

রাজশাহী জেলার পুলিশ সুপার মো. নাইমুল হাসান-এর দিকনির্দেশনা এবং তানোর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ-এর সার্বিক তত্ত্বাবধানে অপরাধ দমন, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তানোর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২৫ জুলাই) দিবাগত রাতে পরিচালিত বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ তিনজন আসামিকে গ্রেফতার করেছে তানোর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, তানোর থানার এসআই মো. মাসউদ আলী-এর নেতৃত্বে এসআই মো. হাসমত আলী, এএসআই মো. শাহাদাত হোসেন, এসআই মো. মহসিন আলম এবং সঙ্গীয় ফোর্স উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে তিন মাসের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি মো. লিটন (৩০), পিতা- মো. আবু তাহির, সাং- কুন্দাইন, থানা- তানোর, জেলা- রাজশাহীকে গ্রেফতার করা হয়। এছাড়া পরোয়ানাভুক্ত আসামি মো. অসীম (২৮), পিতা- মো. আনসার আলী, সাং- আড়াদিঘী, থানা- তানোর, জেলা- রাজশাহী এবং নিয়মিত মামলার আসামি মো. রাজিব, পিতা- মো. নঈমউদ্দিন, সাং- কুন্দাইন, থানা- তানোর, জেলা- রাজশাহীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশ এস্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তানোর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ” দেশবার্তা বিডি ২৪.কম-কে” বলেন,

রাজশাহী জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় তানোর থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে আমাদের বিশেষ অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমুক্ত তানোর গড়ে তুলতে তানোর থানা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

তিনি আরও বলেন, “অপরাধ নিয়ন্ত্রণে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো অপরাধ বা সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য পেলে দ্রুত পুলিশকে জানাতে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও তানোর থানা পুলিশের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।”

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *