রূপগঞ্জে যুবদলের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের সংঘর্ষ: ফাঁকা গুলিবর্ষণ ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, আহত ৩

♦রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা :

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ৬নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আরজু ভুঁইয়ার সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে । সংঘর্ষে ৪-৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এঘটনায় ৩জন আহত হয়েছে। বরপা বাসস্ট্যান্ড সংলগ্ন ১২টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 পুলিশ জানায়, গত ২৮ সেপ্টেম্বর সোমবার কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নামে ১৫/২০জন বরপা বাসস্ট্যান্ড এলাকায় মিছিল বের করে। এসময় তারাবো পৌরসভার ৬নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আরজু ভুঁইয়া মিছিলে বাঁধা দেয়। এসময় দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় ৪-৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। আশপাশের ১২টি ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা পালিয়ে যায়। একপর্যায়ে আরজু ভুঁইয়ার সমর্থিতরা বিক্ষোভ মিছিল বের করে। পুলিশ ঘটনাস্থল থেকে এক রাউন্ড তাজা গুলি, দুই রাউন্ড গুলির খোসা ও একটি মোটরসাইকেলের আগুনে পোড়া অংশ উদ্ধার করে।

এব্যাপারে আরজু ভুঁইয়া বাদী হয়ে ১২জনকে নামীয় ও অজ্ঞাত ৩/৪জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, এব্যাপারে মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। 

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহাকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed