জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় হামিদুলের যাবজ্জীবন মোঃ রেজওয়ান আহমেদ জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় হামিদুল শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. আব্দুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত হামিদুল পাঁচবিবি উপজেলার শান্তাদিগর গ্রামের মৃত সামছুদ্দিন শেখের ছেলে।মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৭ মার্চ বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করা হয়। পরে ভয়ভীতি দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ ওঠে। প্রায় পাঁচ মাস পর ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের মাধ্যমে পরিবারের সদস্যরা তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানতে পারেন। পরে তার বাবা ১৯ আগস্ট পাঁচবিবি থানায় মামলা করেন। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিলের পর সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত এ রায় দেন। Post navigation ভাঙ্গুড়ায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের শিক্ষা উপকরণ বিতরণ, ভিডিও ভাইরাল রূপগঞ্জে যুবদলের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের সংঘর্ষ: ফাঁকা গুলিবর্ষণ ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, আহত ৩