👉Visit to get the latest news ⏩www.deshbartabd24.com

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে দুই ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন ২০২৬) রাত ১১টার দিকে উপজেলার সরদারপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনের দায়ে মো. ছানোয়ার হোসেন (৪২), পিতা- মৃত তমিজ মন্ডল, সাং- সরদারপাড়া, ভাঙ্গুড়া, পাবনা এবং মো. জাকির হোসেন (৪২), পিতা- মৃত আবুল কাশেম, সাং- ভদ্রপাড়া, ভাঙ্গুড়া, পাবনাকে আটক করা হয়।

পরে মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় উভয় অভিযুক্তকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *