👉Visit to get the latest news ⏩www.deshbartabd24.com

দেশবার্তা বিডি ২৪. কম নিউজ ডেস্ক :

পাবনা জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ

পাবনা জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ মোট ২৩ জন গ্রেপ্তার। ছবি: DBbd24. com

মোট ২৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। শনিবার (২৭ জুন, ২০২৬) জেলার বিভিন্ন থানা এলাকায় একযোগে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকের বিস্তার রোধ এবং অপরাধমুক্ত পাবনা গড়ে তোলার লক্ষ্যে পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ এর সার্বিক দিকনির্দেশনায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অভিযানে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। মাদকবিরোধী কার্যক্রমে তাঁর নেতৃত্বে থানা পুলিশের তৎপরতা স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে সাঁথিয়া থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম আরও জোরদার করা হবে।

পাবনা জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং এবং সব ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান ধারাবাহিকভাবে চলবে। এ ক্ষেত্রে সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেছে পুলিশ। মাদকসংক্রান্ত যেকোনো তথ্য জেলা পুলিশকে জানিয়ে অপরাধ দমনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

পুলিশের ভাষ্য, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে জেলা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *