রাজশাহী মহিলা কলেজের সামনে অবৈধ বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন সাজু আহমেদ,রাজশাহী প্রতিনিধি : রাজশাহী সরকারি মহিলা কলেজের সামনে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার পাশাপাশি অনুমোদন ছাড়াই বৈদ্যুতিক সংযোগ ব্যবহারের অভিযোগে কয়েকটি সংযোগ বিচ্ছিন্ন করেছে রাজশাহী সিটি করপোরেশন। মঙ্গলবার (২৫ আগস্ট) রাজশাহী সিটি করপোরেশনের বিদ্যুৎ শাখার কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে ফুটপাতের ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যবহৃত এসব অবৈধ বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করেন। স্থানীয়দের অভিযোগ, রাজশাহী সরকারি মহিলা কলেজের সামনের ফুটপাত দখল করে কয়েকজন ব্যবসায়ী দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এসব ব্যবসাপ্রতিষ্ঠানে অনুমোদন ছাড়াই বৈদ্যুতিক সংযোগ ব্যবহার করা হচ্ছিল। এতে একদিকে যেমন ফুটপাত দিয়ে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছিল, অন্যদিকে অননুমোদিত বৈদ্যুতিক সংযোগ ব্যবহারের কারণে দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হচ্ছিল। সম্প্রতি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক সচেতন নাগরিক পোস্ট দেন। পোস্টটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসার পর মঙ্গলবার রাজশাহী সিটি করপোরেশনের বিদ্যুৎ শাখার একটি দল ঘটনাস্থলে যায়। পরে পরিদর্শন শেষে ফুটপাতের ব্যবসায় ব্যবহৃত অনুমোদনহীন বৈদ্যুতিক সংযোগগুলো বিচ্ছিন্ন করে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা বলছেন, ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি অনুমোদনহীন বৈদ্যুতিক সংযোগ ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হলে জনসাধারণের চলাচল স্বাভাবিক হবে এবং দুর্ঘটনার ঝুঁকিও কমবে। Post navigation মোহনপুরে ৬ সড়কের উন্নয়নকাজ উদ্বোধন, ব্যয় প্রায় ২৫ কোটি টাকা;| নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: এমপি মিলন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজশাহী মহানগরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন