পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজশাহী মহানগরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন সাজু আহমেদ, (রাজশাহী মহানগর ) প্রতিনিধি : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজশাহী মহানগরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। মঙ্গলবার (২৫ আগস্ট) এক বাণীতে রাসিক প্রশাসক বলেন, বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এই পবিত্র দিনে বিশ্বজগতের সর্বশ্রেষ্ঠ মহামানব ও বিশ্ব মানবতার মুক্তির দূত হজরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে আবির্ভূত হন। তিনি বলেন, মহানবী (সা.)-এর পবিত্র জীবন ও আদর্শে শান্তি, সাম্য, ন্যায়, মানবিকতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনন্য শিক্ষা রয়েছে। তাঁর দেখানো পথ অনুসরণ করে সমাজ থেকে হিংসা, বিদ্বেষ, বৈষম্য ও অসহিষ্ণুতা দূর করতে হবে। একই সঙ্গে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে। রাসিক প্রশাসক আরও বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর উসিলায় মহান আল্লাহ যেন সবার জীবন শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে পরিপূর্ণ করেন। রাজশাহী মহানগরবাসীর মধ্যে পারস্পরিক ভালোবাসা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি আরও সুদৃঢ় হোক—এই কামনা করি। তিনি মহান আল্লাহর কাছে সবাইকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করার তৌফিক দানের প্রার্থনা করেন। Post navigation রাজশাহী মহিলা কলেজের সামনে অবৈধ বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ: মানবতার মুক্তির বার্তা নিয়ে এসেছিলেন মহানবী (সা.)