👉Visit to get the latest news ⏩www.deshbartabd24.com

মমিনুল ইসলাম মুন,নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার কালচিকা এলাকায় অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

র‍্যাব-৫-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি বিশেষ অভিযানিক দল কালচিকা গ্রামের একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে।

অভিযানে ১৮ কেজি গাঁজাসহ মো. মাজদার আলী (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন কালচিকা (বালানগর) এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে গাঁজা সংগ্রহ করে রাজশাহী মহানগরীসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন। জব্দ করা গাঁজাও বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল বলে তিনি স্বীকার করেন।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

র‍্যাব জানায়, মাদক, সন্ত্রাস, অস্ত্র ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *