মোহনপুরে দুই মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি র্যাব-৫-এর অভিযানে গ্রেপ্তার মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর মোহনপুর উপজেলায় পৃথক দুটি ওয়ারেন্টে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫, রাজশাহী। রোববার (২ আগস্ট) র্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ আগস্ট বিকেল ৪টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-৫-এর একটি চৌকস আভিযানিক দল মোহনপুর থানাধীন একদিলতলা বাজার এলাকায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মো. মীর মোহাম্মদ আলী ডাবলু (৫৩) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করে। র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তি দুটি পৃথক ওয়ারেন্টে সাজাপ্রাপ্ত ছিলেন। একটি চেক ডিজঅনার মামলায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অপর মামলায় চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ ৫৭ হাজার ৪২৮ টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সিআর নং-১৭৯/২৪ (মোহনপুর) ও দায়রা নং-১৮৪৪/২৪ মামলায় এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় বিচার শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে সাজা দেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। র্যাব-৫ জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস, মাদক, অস্ত্র, সংঘবদ্ধ অপরাধ এবং আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তথ্যপ্রযুক্তিনির্ভর অভিযানের মাধ্যমে পলাতক আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহনপুর থানায় হস্তান্তর করা হয়েছে। Post navigation লালপুর থানার চেকপোস্টে পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, অটোরিকশা জব্দ ইউএনওর নির্দেশনায় দুর্গাপুরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান , ৩ এস্কেভেটর অকেজো