মহব্বতপুর মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে প্রশ্ন

রেজুওয়ান আহমেদ,জয়পুরহাট জেলা প্রতিনিধি: 

জয়পুরহাটের পাঁচবিবিতে মহব্বতপুর আমিনীয়া ফাজিল মাদ্রাসার ৪ তলা ভিত্তির একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও সমালোচনা দেখা দিয়েছে।

২২ সেপ্টেম্বর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধান। সরকারি অর্থায়নে প্রায় ১ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

স্থানীয়দের অভিযোগ, বর্তমান সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর জয়পুরহাট-১ আসনের নির্বাচিত সংসদ সদস্য জনাব ফজলুর রহমান সাঈদকে অনুষ্ঠানে আমন্ত্রণ না করে নির্বাচনে তাঁর কাছে পরাজিত প্রার্থী মাসুদ রানা প্রধানকে প্রধান অতিথি করায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে ফজলুর রহমান সাঈদ জয়পুরহাট-১ আসনে নির্বাচিত হন।

এলাকাবাসীর প্রশ্ন, সরকারি অর্থায়নে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে নির্বাচিত সংসদ সদস্যকে আমন্ত্রণ না করার কারণ কী? এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed