ডেঙ্গু প্রতিরোধে মহাসড়কের দুইপাশে কচুরিপনা অপসারণ রেজুওয়ান আহমেদ ,জয়পুরহাট জেলাপ্রতিনিধি : ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার উপর জোর দিয়ে জয়পুরহাটের কালাইয়ে মহাসড়কের দুইপাশে বিভিন্ন জলাশয়ে অবস্থানরত কচুরিপনা অপসারণ করা হচ্ছে। উপজেলা প্রশাসন ও পৌরসভার বাস্তবায়নে জেলা বিডি ক্লিনের সদস্য, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী ও স্কাউট সদস্যরা নিয়মিত কাজ করে যাচ্ছেন। গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই পৌরশহরের ব্র্যাক অফিস এলাকায় এ পরিচ্ছন্নতা কার্যক্রম দেখভাল করতে আসেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যাদব সরকার। এ সময় কালাই উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ফয়সাল আহমেদ, সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মাহবুব, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মওদুদ আলম সরকার, পৌর বিএনপির আহবায়ক সাজ্জাদুর রহমান তালুকদার, যুগ্ম আহবায়ক আব্দুল আলিম সরকার, উপজেলা জামায়াতের আমীর তাইফুল ইসলাম ফিদা, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনিছুর রহমান তালুকদার ও সাবেক কাউন্সিলর আমিনুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যাদব সরকার পরিদর্শনকালে বলেন, বর্তমান সময়ে ডেঙ্গু একটি মারাত্বক ব্যধি। ইতমধ্যে অনেক প্রাণহানী ঘটেছে। তাই এর প্রাদুর্ভাব সর্ম্পকে সবাইকে সজাগ থাকতে হবে। প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। শুধু যে প্রশাসনের উদ্যোগ তা নয়, নিজ নিজ বাসাবাড়ি ও চারপাশ পরিষ্কার রাখার দায়িত্ব সবার। মশার লার্ভা জমে থাকার মতো স্থানগুলো চিহ্নিত করে নিয়মিত পরিষ্কার করতে হবে। তিনি ডেঙ্গুমুক্ত শহর গড়তে সর্বস্তরের জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। Post navigation শার্শার রুদ্রপুর সীমান্ত এলাকা থেকে ৮৫ বোতল ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ মাদক কারবারি আটক মান্ডা বড় পাড়া সুদখোড় জামিল হোসেন বাবুর বিরুদ্ধে মাদক ও মেয়েদের সাথে প্রতারণা অভিযোগ