🌏www.deshbartabd.24.com ভিজিট করুন ।

 

 

এ.এস.এম হামিদ হাসান
​কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

কিশোরগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দিন। ছবি:-DBbd24.com

শুক্রবার (১৯জুন) বিকাল ৫ টায় মসূয়ার ঐতিহাসিক মুগদিয়া বাজারে এই মাদকবিরোধী সচেতনতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সমাজে ​মাদকের ভয়াবহতা রোধে যুবসমাজকে সচেতন করা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এই মাদকবিরোধী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মসূয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রতন-এর প্রাণবন্ত সঞ্চালনায় ও মসূয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বাক্কার সিদ্দিক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-০২ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  আরিফুর রহমান কাঞ্চন, সাধারণ সম্পাদক, কটিয়াদী উপজেলা বিএনপি, আশরাফুল হক দাদন, সভাপতি কটিয়াদী পৌর বিএনপি,​ভিপি কামাল উদ্দিন, যুগ্ম আহবায়ক, পাকুন্দিয়া উপজেলা বিএনপি, সাজেদুর রহমান সজল সরকার,সাধারণ সম্পাদক, কটিয়াদী পৌর বিএনপি, শফিকুর রহমান বাদল, সহ-সভাপতি, কটিয়াদী উপজেলা বিএনপি,​মো.রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি), কটিয়াদী মডেল থানা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ও আঞ্চলিক বিএনপির শীর্ষনেতৃবৃন্দ, প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জালাল উদ্দিন বলেন, মাদক একটি সমাজ ও পরিবারকে ধ্বংস করে দেয়। একে রুখতে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব রফিকুল ইসলাম মাদক নির্মূলে প্রশাসনের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন এবং এ বিষয়ে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন।

বক্তারা আরো বলেন-​”মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে পঙ্গু করে দেয়। তরুণ প্রজন্মকে এই অন্ধকার পথ থেকে ফিরিয়ে আনতে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।”

ভবিষ্যতে মাদকমুক্ত সমাজ গঠনে এমন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং মাদকের নীল দংশন থেকে তরুণ প্রজন্মকে রক্ষার আহ্বান জানান।

সভায় কটিয়াদী উপজেলা, পৌর ও মসূয়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, যুবসমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সাধারণ উৎসুক জনতা উপস্থিত ছিলেন।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *