দেশবার্তা বিডি ২৪. কম ডেস্ক :

কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্য এবং সিভিল স্টাফদের উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ।

এ উপলক্ষে সিরাজগঞ্জ জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ সদস্য এবং পুলিশ অফিসে দায়িত্ব পালনকারী সিভিল স্টাফদের মাঝে ক্রোকারিজ সামগ্রী বিতরণ করেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, দায়িত্ব পালনে সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার পরিচয় দেওয়া সদস্যদের স্বীকৃতি প্রদান এবং তাদের কর্মস্পৃহা আরও বৃদ্ধি করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ সময় পুলিশ সুপার বলেন, ভালো কাজের যথাযথ মূল্যায়ন কর্মীদের দায়িত্ববোধ ও মনোবল বৃদ্ধি করে। স্বীকৃতি ও প্রেরণা একজন কর্মীকে আরও দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করে। তিনি জেলা পুলিশের সকল সদস্যকে জনগণের কল্যাণে পেশাদারিত্ব ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

জেলা পুলিশের এ ধরনের উদ্যোগকে সংশ্লিষ্টরা ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, কর্মীদের ভালো কাজের স্বীকৃতি প্রদান করলে কর্মপরিবেশ আরও গতিশীল হয় এবং সেবার মান বৃদ্ধি পায়।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *