ভাঙ্গুড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা ও পৌর নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা নিজস্ব প্রতিবেদক, ভাঙ্গুড়া (পাবনা) : পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। মঙ্গলবার, ৫ আগস্ট দলটির উপজেলা পর্যায়ের এক সভায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। ঘোষিত প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে অধ্যাপক আহমদ হালিম মজহার নূর মেয়র পদে হাফিজ উদ্দিন বাহার এবং উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সহকারী অধ্যাপক আবুল হাশেমের নাম ঘোষণা করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে এ প্রার্থী ঘোষণা করা হয়েছে। ঘোষণার সময় ভাঙ্গুড়া উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, যোগ্য, সৎ ও জনকল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে দল তাদের সম্ভাব্য প্রার্থীদের মাঠে কাজ করার নির্দেশনা দিয়েছে। ঘোষিত প্রার্থীরা স্থানীয় জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং এলাকার উন্নয়ন, সুশাসন ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। Post navigation ভাঙ্গুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়ায় জলাবদ্ধতা চরমে, ড্রেন দখলমুক্ত ও পানি নিষ্কাশনের দাবি