বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন মুন্ডুমালা পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোজাম্মেল হক

 মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি রাজশাহী :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুন্ডুমালা পৌর বিএনপির আহ্বায়ক এবং বাধাইড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মোঃ মোজাম্মেল হক।

১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছাবার্তায় আলহাজ মোঃ মোজাম্মেল হক বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের গণতন্ত্র, মানুষের অধিকার, সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এ দল দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত।

তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের দলীয় আদর্শ ও ঐক্যকে আরও সুদৃঢ় করে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আলহাজ মোঃ মোজাম্মেল হক আরও বলেন, বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে বিএনপি জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক—এই প্রত্যাশা ব্যক্ত করে দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতি বছর ১ সেপ্টেম্বর দলটি প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে আসছে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক।Facebook : Journalist Moon Tanore দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *