বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসী ও নেতাকর্মীদের সাবেক চেয়ারম্যান মমিনুল হক মমিনের শুভেচ্ছা 👨⚖️মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি রাজশাহী : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসী, দলের নেতৃবৃন্দ, নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৩ নম্বর পাঁচন্দর ইউনিয়নের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মমিনুল হক মমিন। ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছাবার্তায় মমিনুল হক মমিন বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী দলের নেতাকর্মীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় বিএনপি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ন্যায়বিচার, সাম্য ও জনগণের কল্যাণের জন্য আন্দোলন-সংগ্রাম করে আসছে। তিনি বলেন, ‘বিএনপি আছে জনগণের পাশে’—এই প্রত্যয়কে সামনে রেখে দলের নেতাকর্মীদের সবসময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মমিনুল হক মমিন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও দলের দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করে বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও ভ্রাতৃত্ব বজায় রেখে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান মমিনুল হক মমিন। সবশেষে তিনি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসী, দলের নেতৃবৃন্দ, নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।। Post navigation বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীবাসীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেত্রী কথা আহমেদ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন মুন্ডুমালা পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোজাম্মেল হক