মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী সিটি করপোরেশনের ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মোছা. নুসরাত আরা (স্মৃতি) স্থানীয় জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।

তিনি বলেছেন, জনগণের আস্থা ও সহযোগিতা পেলে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কাজ করবেন।

নুসরাত আরা (স্মৃতি) ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মরহুম সাইদুজ্জামান খান (মাতো) এর কন্যা। দীর্ঘদিন ধরে তাঁর বাবা এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে কাজ করেছেন। বাবার সেই আদর্শ ও জনসেবার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

প্রতিক্রিয়ায় স্মৃতি “দেশবার্তা বিডি ২৪. কম “কে বলেন, “আমার বাবা সবসময় সাধারণ মানুষের পাশে ছিলেন। মানুষের সমস্যা শুনেছেন, খোঁজখবর নিয়েছেন এবং সাধ্যমতো সহযোগিতা করেছেন। আমিও তাঁর দেখানো পথ অনুসরণ করে এলাকার মানুষের পাশে থাকতে চাই। জনগণ আমাকে সুযোগ দিলে আমি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো।”

তিনি আরও বলেন, “নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা এবং তরুণ প্রজন্মের জন্য ইতিবাচক পরিবেশ তৈরিতে কাজ করাই হবে আমার অগ্রাধিকার। এলাকার প্রতিটি মানুষের কথা শুনে তাদের সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবো।”

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী নুসরাত আরা (স্মৃতি) আগামী দিনের সুন্দর, নিরাপদ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করে বলেন, “আমি প্রতিশ্রুতি দিচ্ছি, জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবো। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।”

স্থানীয়দের মতে, মরহুম সাইদুজ্জামান খান (মাতো) এর জনসেবামূলক কর্মকাণ্ডের কারণে এলাকাবাসীর সঙ্গে তাঁর পরিবারের দীর্ঘদিনের একটি আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। সেই ধারাবাহিকতায় নুসরাত আরা (স্মৃতি) জনগণের সেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

👉সব খবর সবার আগে পেতে দেশবার্তা বিডি ২৪.কম-এর সঙ্গেই থাকুন।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *