Visit to get the latest news👎⏩www.deshbartabd24.com

আমির হোসেন সুনামগঞ্জ প্রতিনিধি :

ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট এলাকা থেকে প্রিন্স রায় দীপ্ত (নাম প্রকাশিত অভিযোগ অনুযায়ী) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

 

তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামের নিখিল রায়ের ছেলে। মঙ্গলবার (২৩ জুন) বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে বাদাঘাট বাজারে ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্যোগে একটি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয়রা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মুসলিম উম্মাহর সর্বোচ্চ সম্মান ও ভালোবাসার প্রতীক। তাঁকে নিয়ে কোনো ধরনের কটূক্তি বা অবমাননাকর মন্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগটি জানাজানি হওয়ার পর বাদাঘাট বাজারে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। পরিস্থিতি বিবেচনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জনতা আইন নিজের হাতে তুলে নেওয়ার আগেই পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। ফলে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি। অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। একই সঙ্গে সবাইকে শান্ত থাকার এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ প্রশাসন।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *