ফিফা বিশ্বকাপ ২০২৬

শেষ মুহূর্তের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল,

মার্তিনেল্লির নাটকীয় গোল, আবেগে ভাসলেন ম্যাচের নায়ক

👉Visit to get the latest news ⏩www.deshbartabd24.com

দেশবার্তা বিডি ২৪. কম,স্পোর্টস ডেস্ক : ৩০ জুন ২০২৬।

যোগ করা সময়ের শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে জাপানকে ২–১ ব্যবধানে হারিয়ে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। ম্যাচ শেষে আবেগ সামলাতে পারেননি এই ফরোয়ার্ড।

গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। ছবি: সংগৃহীত

মুখে আঘাতের চিহ্ন নিয়েই তিনি বলেন, ‘এখনো বিশ্বাস হচ্ছে না।’

হিউস্টনে অনুষ্ঠিত শেষ ৩২-এর ম্যাচে শুরুতেই চাপে পড়ে ব্রাজিল। ম্যাচের ২৯ মিনিটে কাইশু সানোর গোলে এগিয়ে যায় জাপান। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় ব্রাজিল। একপর্যায়ে কাসেমিরোর গোলে সমতায় ফেরে সেলেসাওরা। এরপর ম্যাচের উত্তেজনা আরও বাড়ে, অপেক্ষা শুরু হয় শেষ মুহূর্তের নাটকের।

নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। ব্রুনো গিমারায়েসের নিখুঁত পাস থেকে বল পেয়ে জাপানের রক্ষণ ভেঙে গোল করেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। মুহূর্তেই উচ্ছ্বাসে ফেটে পড়ে ব্রাজিল শিবির।

মুখে আঘাত নিয়েও দ্বিতীয়ার্ধে মাঠে থাকা মার্তিনেল্লিই শেষ পর্যন্ত হয়ে ওঠেন ম্যাচের নায়কগোলের পর তার চোখেমুখে ছিল বিস্ময় আর আবেগের মিশেল।

ম্যাচ শেষে তিনি বলেন, এই মুহূর্তটি এখনো তার কাছে অবিশ্বাস্য। বিশ্বকাপের নকআউট পর্বে দেশের হয়ে এমন গোল করা তার কাছে জীবনের অন্যতম বড় অর্জন।

জয়ের কৃতিত্ব একা নিতে চাননি এই ব্রাজিল ফরোয়ার্ড। ব্রুনো গিমারায়েসের পাসের প্রশংসা করে তিনি বলেন, ঠিক সময়ে দেওয়া নিখুঁত পাসই গোলের সুযোগ তৈরি করে দেয়।

পুরো ম্যাচে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তন করে ব্রাজিল। দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড়দের প্রভাব, ভিনিসিয়ুস জুনিয়রের গতি এবং কাসেমিরোর অভিজ্ঞতা ম্যাচের গতি বদলে দেয়। শেষ পর্যন্ত লড়াইয়ের ফল পায় ব্রাজিল।

এই জয়ের ফলে শেষ ষোলো নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। পরবর্তী পর্বে তাদের প্রতিপক্ষ হবে নরওয়ে ও আইভরি কোস্টের মধ্যকার ম্যাচের জয়ী দল।

👉খেলার উল্লেখযোগ্য মুহূর্ত ওগোলদাতা ২৯ মিনিট:

👉জাপানের হয়ে দুর্দান্ত গোলটি করেন কাইশু সানো

👉৫৬ মিনিট: ব্রাজিলের হয়ে সমতাসূচক গোলটি করেন কাসেমিরো ।

👉৯০+৬ মিনিট: জয়সূচক গোলটি করেন বদলি খেলোয়াড় গ্যাব্রিয়েল মার্টিনেল্লি।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *