গোদাগাড়ীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত;| তরুণদের খেলাধুলায় ফেরাতে অলিউল্লাহ রনির আহবান মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ফুটবল টুর্নামেন্ট-২০২৬,‘হেলিপ্যাড শান্তি সংঘ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শুক্রবার (২৮ আগস্ট) ঐতিহ্যবাহী হেলিপ্যাড মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজন ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌরসভার মেয়র পদপ্রার্থী ও তরুণ সমাজের আইকন মো. অলিউল্লাহ রনি । তরুণদের বিভিন্ন সামাজিক ও ক্রীড়া কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি তাদের সম্ভাবনাকে কাজে লাগানোর বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন বলে আয়োজকরা জানান। প্রধান অতিথির বক্তব্যে অলিউল্লাহ রনি বলেন, তরুণরাই একটি সমাজ ও দেশের ভবিষ্যৎ শক্তি। তাদের মেধা, প্রতিভা ও কর্মশক্তিকে সঠিক পথে কাজে লাগাতে খেলাধুলার পরিবেশ তৈরি করা জরুরি। মাঠে খেলাধুলার সুযোগ বাড়লে তরুণ প্রজন্ম মাদক, অপরাধ ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। তিনি বলেন, শুধু পড়াশোনা নয়, একজন তরুণের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি করা সম্ভব। গোদাগাড়ীর তরুণদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করার জন্য এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। অলিউল্লাহ রনি আরও বলেন, একটি সুন্দর, সুস্থ ও মানবিক সমাজ গঠনে তরুণদের ইতিবাচক কাজে যুক্ত করা প্রয়োজন। খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ তৈরি করে। তাই তরুণদের জন্য মাঠ ও ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করে তুলতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মহিউদ্দিন মাস্টার, মো. আবু সাঈদ জনি, মো. মাহবুব আলম, মো. আমিরুল ইসলাম, মো. ইউসুফ আলী মোল্লা, মো. মাজেদ আলী, মো. জাহিদুল ইসলাম, মো. সাইদুর রহমান, মো. নুরুল ইসলাম, মো. আজহারুল ইসলাম (বাবু) ও ডা. মো. জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেম্বার শাহ আলম। অনুষ্ঠান পরিচালনা করেন আমিনুল ইসলাম মন্ডল। ফাইনাল খেলাকে কেন্দ্র করে হেলিপ্যাড মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় তরুণদের মতে, অলিউল্লাহ রনির মতো তরুণবান্ধব ব্যক্তিদের পৃষ্ঠপোষকতা ও উৎসাহে গোদাগাড়ীর ক্রীড়াঙ্গন আরও এগিয়ে যেতে পারে। তাঁর উপস্থিতি ও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার আহ্বান অনুষ্ঠানে উপস্থিত ক্রীড়াপ্রেমীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে। আয়োজক শান্তি সংঘ, হেলিপ্যাড জানায়, তরুণ সমাজকে খেলাধুলামুখী করা, স্থানীয় প্রতিভা বিকশিত করা এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আয়োজনে: শান্তি সংঘ, হেলিপ্যাড, গোদাগাড়ী, রাজশাহী। তারিখ: ২৮ আগস্ট ২০২৬, শুক্রবার। স্থান: ঐতিহ্যবাহী হেলিপ্যাড মাঠ প্রাঙ্গণ। Post navigation রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় নতুন পশুপাখি সংযোজন ও আধুনিকায়নের উদ্যোগ পবায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে পুলিশ-জনতার ঐক্যবদ্ধ অঙ্গীকার