🌏Visit to get the latest ne👎⏩www.deshbartabd24.com

দেশবার্তা বিডি ২৪. কম ডেস্ক:

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া ও চীন সফরে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তারেক রহমানের সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন তার সহধর্মিণী জুবাইদা রহমান,

গতকাল রোববার (২১ জুন) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ২১ থেকে ২২ জুন মালয়েশিয়া এবং ২৩ থেকে ২৬ জুন চীন সফর করবেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম বিদেশ ও রাষ্ট্রীয় সফর হিসেবে বিশেষ গুরুত্ব বহন করছে।

প্রধানমন্ত্রীর এ সফরে ২৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল অংশ নিয়েছে। সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন তার সহধর্মিণী জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুর রহমান চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বেসামরিক বিমান প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং প্রধানমন্ত্রীর বিভিন্ন বিষয়ক উপদেষ্টাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সফরসূচি অনুযায়ী, ২২ জুন রাতে কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ান-এর উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়া সফরকালে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম-এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

দুই দেশের সরকারপ্রধানের নেতৃত্বে অনুষ্ঠিতব্য বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা এবং জনশক্তি খাতসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে।

এদিকে চীন সফরেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফর শেষে ২৬ জুন দেশে ফেরার কথা রয়েছে তার।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *